০৯ ডিসেম্বর ২০২০, ১৫:২৪

বিসিএসে আবেদনের সময় বাড়ানোর দাবি জানাবে চবি

  © ফাইল ফটো

করোনার প্রাদুর্ভাবের কারণে বিভিন্ন বিভাগের স্নাতক শেষ বর্ষের ফাইনাল পরীক্ষা আটকে থাকায় ৪৩তম বিসিএসে আবেদনের সময়সীমা বাড়াতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বরাবর আবেদন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান গণমাধ্যমকে বলেন, ৪৩তম বিসিএসে আবেদনের সময়সীমা বাড়াতে আমরা পিএসসি বরাবর আবেদন করবো। বর্তমানে আমাদের উপাচার্য ঢাকা আছেন। উনি আসলেই আমরা অফিসিয়ালভাবে পিএসসিতে আবেদন করবো। আমরা চাই আমাদের সকল শিক্ষার্থী যেন ৪৩তম বিসিএসে আবেদন করতে পারে।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর থেকে বিসিএসের আবেদন শুরু হবে হয়ে চলবে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।