০১ ডিসেম্বর ২০২০, ১৪:০৬

ঢাবির সাবেক অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তী আর নেই

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তী মারা গেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তীর মৃত্যুর বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তী ছিলেন একজন স্বনামধন্য ইতিহাসবিদ ও গবেষক। তিনি ইতিহাস বিষয়ে মৌলিক গ্রন্থসহ বহু গ্রন্থ রচনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে প্রকাশিতব্য ‘History of Dhaka University’ শীর্ষক গ্রন্থের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।