১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস
আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভাবগম্ভীর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোক দিবস পালিত হবে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় যে সকল ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোক দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সকল হল এবং হোস্টেলে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ; সকাল সাড়ে ৭টায় স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামজিক দূরত্ব বজায় রেখে জগন্নাথ হল স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও নীরবতা পালন; সকাল ৭:৪৫টায় জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনা সভা; ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা এবং বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ সকল হল মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত।