১৬ আগস্ট ২০২০, ২৩:৫৫

শোক দিবস উপলক্ষে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভার্চুয়াল আলোচনা সভা আজ

  © সংগৃহীত

জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এ আলোচনা সভার মূল প্রতিপাদ্য রাখা হয়েছে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনা’।

আজ সোমবার (১৭ আগস্ট) সোমবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ অ্যালামনাই ফ্লোরে আলোচনা সভা শুরু হবে৷ চলবে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান এবং সভায় সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ।

আলোচনা সভায় বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট বরেণ্য শিক্ষাবিদসহ সারাবিশ্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষাবিদরা মূল প্রবন্ধে উপরে আলোচনা করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।