২৯ জুলাই ২০২০, ১৮:২১

ঢাবি থিয়েটার এন্ড পারফরম্যান্স বিভাগের নতুন চেয়ারম্যান আশিক রহমান

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক আশিক রহমান লিয়ন। সদ্য সাবেক চেয়ারম্যান ড. আহমেদুল কবিরের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় আগামী চার বছরের জন্য এই পদে নিযুক্ত হন তিনি।

আজ বুধবার (২৯ জুলাই) সকালে সদ্য সাবেক চেয়ারম্যান ড. আহমেদুল কবির আনুষ্ঠানিকভাবে বিভাগের নতুন চেয়ারম্যান আশিকুর রহমান লিওনের নিকট দ্বায়িত্ব হস্তান্তর করেন। এর আগে দায়িত্ব পালন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদুল কবির।

নব নিযুক্ত চেয়ারম্যান একাধারে নাট্য অভিনেতা, নির্দেশক, ডিজাইনার আশিকুর রহমান লিয়ন ২০০৯ সাল ১ আগস্ট থেকে এই বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের হাউজ টিউটরের দায়িত্ব পালন করছেন।