রাবি রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে অরুপ-সাইফুদ্দিন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোভার স্কাউট গ্রুপের ৪৫তম ইউনিট কাউন্সিলে অরুপ বৈষ্ণবকে সভাপতি এবং মো. সাইফুদ্দীনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) আগামী এক বছরের জন্য ৩০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মহা. নাসিম রেজা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. মামুন শেখ, বাদশা, কৌশিক দাস এবং সুমাইয়া ইসলাম মীম। যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ পিয়াল হাসান, মোছা. সঞ্চিতা আক্তার; কোষাধ্যক্ষ এস. এম. আলফাজ আলী নয়ন, সহ-কোষাধ্যক্ষ মো. রাকিবুল আমিন; ভাণ্ডার ও অফিস ব্যবস্থাপনা সম্পাদক ফারহানা খন্দকার, সহ-ভাণ্ডার ও অফিস ব্যবস্থাপনা সম্পাদক সালমান শেখ; আপ্যায়ন ব্যবস্থাপনা সম্পাদক মো. শাহিন মিয়া, সহ-আপ্যায়ন ব্যবস্থাপনা সম্পাদক মোছা. শারমিন আক্তার জ্যোতি; প্রচার-প্রকাশনা ও সভা আহ্বান সম্পাদক আমানত দৌলা, সহ-প্রচার প্রকাশনা ও সভা আহ্বান সম্পাদক মো. নেছার উদ্দিন।
এছাড়াও বই, ব্যাজ ও পোশাক ব্যবস্থাপনা সম্পাদক শাকিল, সহ-বই, ব্যাজ ও পোশাক ব্যবস্থাপনা সম্পাদক মীম আক্তার মনিরা। প্রশিক্ষণ, পিআরএস ও পাঠ্যক্রম-বিষয়ক সম্পাদক পূর্নিমা রানী, সহ-প্রশিক্ষণ, পিআরএস ও পাঠ্যক্রম-বিষয়ক সম্পাদক ইন্দ্রজিত চন্দ্র বেদ। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক-বিষয়ক সম্পাদক মহিমা ইসলাম হিমি। বিদ্যুৎ, পানি ও উদ্যান ব্যবস্থাপনা সম্পাদক উর্মি সরকার পূরবী, সহ-বিদ্যুৎ, পানি ও উদ্যান ব্যবস্থাপনা সম্পাদক মো. শাহিদ মিয়া। তথ্য ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক রিন্টু মিয়া, সহ-তথ্য প্রযুক্তি-বিষয়ক সম্পাদক মো.ছাব্বির হোসাইন। কার্যকরী সদস্য মো. বিপ্লব চন্দ্র বর্মন ও মো. তাজিউর রহমান তাজ।
কমিটির সভাপতি অরুপ বৈষ্ণবের কাছে পরবর্তী লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রোভার স্কাউট একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ বাংলাদেশ স্কাউটসের অন্যতম একটি ইউনিট। স্মার্ট বাংলাদেশের রূপরেখা অনুযায়ী রাবি রোভার স্কাউট গ্রুপকে স্মার্ট ইউনিট হিসেবে গঠন করতে চাই। আত্ম উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে রাবি স্কাউট গ্রুপকে আরো সমৃদ্ধ করতে চাই। এক্ষেত্রে গ্রুপ সম্পাদক, আরএসএলবৃন্দ এবং ৪৫তম ইউনিট কাউন্সিল সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন রোভার নেতা মোহাম্মদ নূর-ই-ইসলাম বাবু, ড. মো. জহুরুল আনিস। গ্রুপ সম্পাদক অধ্যাপক মহা. নাসিম রেজা নবগঠিত ইউনিট কাউন্সিলের নতুন নেতৃত্বকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান।