ঢাবির ‘পিবিএস স্পোর্টস ক্লাব’ এর নেতৃত্বে লিমন-রাফি
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি এণ্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নবীন এবং জনপ্রিয় সংগঠন “পিবিএস স্পোর্টস ক্লাব” এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মাস্টার্সের শিক্ষার্থী লিমন শিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল রাফি মনোনীত হয়েছেন।
আজ ১০ মার্চ (রবিবার) দুপুর ১টার দিকে আয়োজিত এক সাধারণ সভায় ডিপার্টমেন্টের চেয়ারম্যান, মডারেটর, কো- মডারেটরের উপস্থিতিতে ৫৩ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পিবিএস স্পোর্টস ক্লাবের অন্যতম উদ্দেশ্য হলো পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় ও উৎসাহ প্রদান করা,যাতে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে এবং নিজেদেরকে বিকশিত করতে পারে,সেটিই নিশ্চিত করবে পিবিএস স্পোর্টস ক্লাব।
পিবিএস স্পোর্টস ক্লাবের সভাপতি লিমন শিকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পিবিএস স্পোর্টস ক্লাবের মত একটি সংগঠনের সভাপতি হওয়া সত্যি আমার জন্য গর্বের বিষয়। আমাকে এই ক্লাবের সভাপতি করায় আমি শ্রদ্ধেয় চেয়ারম্যান, মডারেটর এবং কো-মডারেটরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
সুস্থ ও স্বাভাবিক জীবন যাপনের জন্য প্রতিটি মানুষের উচিত নিয়মিত খেলাধুলা করা। আমি এই ক্লাবের মাধ্যমে আমার বিভাগের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই নিয়মিত খেলাধুলা করুন, নিজেকে সুস্থ রাখুন। আশা করি আমাদের সকলের প্রচেষ্টায় পিবিএস স্পোর্টস ক্লাব অনেক দূর এগিয়ে যাবে।
সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল রাফি বলেন, সাধারণ সম্পাদক হিসেবে আমি নিজে সবার আগে চাইবো যেন এমন কিছু পদক্ষেপ নিতে, যার ফলে বিভাগের প্রত্যেকটি শিক্ষার্থী মনে করতে পারেন যে এমন একটি স্পোর্টস ক্লাবের আমাদের সত্যই প্রয়োজন ছিল। ক্লাব টি নতুন হিসেবে এর যাত্রা শুরু করলেও আমি বলতে চাই আপনারা যারা ক্রীড়াপ্রেমী আছেন তারা এমন কিছু সুযোগ পেতে যাচ্ছেন যেটার জন্যে হয়ত আপনারা অপেক্ষা করছিলেন। উদাহরণ স্বরূপ বলতে পারি যে, বিভাগের যেকোনো শিক্ষার্থী একজন ভালো ক্রিকেটার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারলে সেই শিক্ষার্থীর ভবিষ্যতে যেকোনো ধরনের প্রফেশনাল ক্রিকেট খেলায় অংশগ্রহণের জন্যে আমি নিজে এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করবো। একজন ভালো ফুটবলারের প্রতিও আমার একই আহ্বান থাকবে।
তিনি বলেন, এছাড়াও অন্যান্য ইনডোর এবং আউটডোর খেলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং খেলোয়াড়দের কে যেকোনো ধরনের সহযোগিতার চেষ্টা করবো। সকলের প্রতি আমার আহ্বান থাকবে, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো ধরনের খেলাধুলায় এগিয়ে নিয়ে যাওয়ার পথে আপনারা আমাদের পিবিএস স্পোর্টস ক্লাবের পাশে থাকবেন।
পালি এণ্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. নীরু বড়ুয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সুস্থ দেহ-মনের বিকাশে ক্রীড়ার কোনো বিকল্প নেই।খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরি করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। ভ্রাতৃত্ববোধ, ব্যক্তিক সম্পর্ক উন্নয়ন ও নেতৃত্বের বিকাশে পিবিএস স্পোর্টস ক্লাব অগ্রগণ্য হয়ে থাকবে এই প্রত্যাশা করি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নাহিদা লুনা,তানফিক নাফিজ, রাকিবুল হাসান রাহি, তীব্র তুষার বর্মন, আব্দুল্লাহ আল সাদিক মাহবুবুর রহমান, দীপক চন্দ্র শীল, পারভেজ ভুইয়া,তানভীর আহম্মেদ, বি এম রকিছউর রহমান।যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে বাবলী আক্তার মনা, মাসুদ রানা,ফারজানা যুথি, তরিকুল ইসলাম, দিবা আক্তার, কামরুজ্জামান, তাবাসসুম ফেরদৌস প্রজ্ঞা, সানোয়ার রহমান সনি, মোস্তাফিজুর রহমান মেহেদী,সাংগঠনিক সম্পাদক হিসেবে রহমতুল্লাহ,মাহফুজুর রহমান আপন,কাওসার রাকিব,তানভীর,নূরুল আমীন,সোহেল রানা,মোহাম্মদ মোবারক,অর্থ সম্পাদক হিসেবে হাবিবুল বাশার, উপ- অর্থ সম্পাদক তাসনিম সিলভী,দপ্তর সম্পাদক হিসেবে শাহানুর সাকিব, উপ-দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, উপ-দপ্তর সম্পাদক রিফাত সরকার।প্রচার সম্পাদক হিসেবে মুহাইমিনুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক নাসিফ হাসান উদয়, উপ-প্রচার সম্পাদক সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক কানিজ ফাহমিদা লিয়া, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাঁধন,উদ্ভাবন সম্পাদক রুমি আক্তার, উপ-উদ্ভাবন সম্পাদক রিয়াজ আহমেদ, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক নিপা, উপ-অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক ননিমা, বহিরঙ্গণ ক্রীড়া সম্পাদক রিয়াদ খাঁন, উপ-বহিরঙ্গণ ক্রীড়া সম্পাদক- মাহমুদ হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক- মুজাহিদুল ইসলাম, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নিয়ামুল,কার্যনির্বাহী সদস্য অনিরুদ্ধ রয়, জুনায়েদ, সাব্বির আহমেদ মেহেদী, ফাহিম
মনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল সুরাইম আব্দুল্লাহ জুলফিকার।
কমিটির ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন পালি এণ্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ছাত্র-উপদেষ্টা ও পিবিএস স্পোর্টস ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, কো-মডারেটর প্রভাষক রাকিবুল হাসান এবং প্রভাষক আফতাবুল ইসলাম তন্ময়।