২০ জুন ২০২৩, ১৯:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট অধিবেশন কাল

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটের বার্ষিক অধিবেশন আগামীকাল বুধবার (২১ জুন) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অধিবেশন শুরু হবে। সিনেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং অভিভাষণ প্রদান করবেন।

আজ মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য বাজেট উপস্থাপন করবেন।

উপাচার্যের অভিভাষণ এবং কোষাধ্যক্ষের উপস্থাপিত বাজেটের উপর সিনেট সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করবেন।