ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে পঞ্চম সেরা ‘রোবনিয়াম বাংলাদেশ’

১১ নভেম্বর ২০২৩, ১০:১৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
টিম ‘রোবনিয়াম বাংলাদেশ’

টিম ‘রোবনিয়াম বাংলাদেশ’ © সংগৃহীত

পানামায় আয়োজিত বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-২০২৩’ এ অংশ নিয়ে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে ‘রোবনিয়াম বাংলাদেশ’। পানামায় গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া অলিম্পিয়াডের তিন দিনব্যাপী ২০তম আসরে ৭৭টি দেশের ৪৫১টি দল মূল প্রতীযোগিতায় অংশ নেয়। 

এতে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ইসরাফিল শাহীন অরণ্য, সানিডেলের কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসীর তাহরীমের টিম ফিউচার ইনোভেটরস (সিনিয়র) ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে।

অপরদিকে ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১১তম স্থান অর্জন করেছে নটরডেম কলেজের আবু নাফিস মোহাম্মদ নূর রোহান এবং মির্জাপুর ক‍্যাডেট কলেজের মাহির তাজওয়ার চৌধুরীর টিম ‘মেকাস্ক্র্যাচ _৪০৪’।

পাশাপাশি নটরডেম কলেজের চৌধুরী মুহাম্মদ মিনহাতুল্লাহ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আতিকা বিনতে আমিন এবং উইল্‌স‌ লিট্‌ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের হাসিবুজ্জামান ভূঁইয়ার টিম ‘বাইট ব্যানডিটস্’ ফিউচার ইনোভেটরস (সিনিয়র) ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১৬তম স্থান অর্জন করেছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছরের অর্জন ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে আরো বেশি উৎসাহিত করবে বলে বিশ্বাস আয়োজকদের। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে এ বছর বিচারক হিসেবে নির্বাচিত হন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্নাতক শিক্ষার্থী সাজ্জাদ ইসলাম।

আরো পড়ুন: উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে কেন পড়াশোনা করবেন?

এবার বাংলাদেশের দলগুলোর দলনেতা হিসেবে ছিলেন রেদওয়ান ফেরদৌস এবং উপ-দলনেতা হিসেবে মাহেরুল আজম কোরেশী। এছাড়া টিম ‘মেকাস্ক্র্যাচ _৪০৪‘ এর কোচ হিসেবে ছিলেন তওসিফ সামিন।

এর আগে গত সেপ্টেম্বরে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড–২০২৩ বাংলাদেশের জাতীয় পর্ব’। জাতীয় এ পর্বের পৃষ্ঠপোষক ছিল অগমেডিক্স বাংলাদেশ। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হ্যাচ সেন্টারের সহযোগিতায় অলিম্পিয়াডটি আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

বিজয়ীদের মধ্য থেকে সেরা শিক্ষার্থী নির্বাচন করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা হয়। তিনটি দলের মোট আটজন প্রতিযোগী এ বছর আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেয়। 

উল্লেখ্য, বাংলাদেশ ২০২০ সালে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্য হয়। ডব্লিউআরও’র এশিয়ার ২৫তম এবং বিশ্বব্যাপী সদস্যদের মধ্যে ৮৪তম সদস্য দেশ বাংলাদেশ। ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত আসরে প্রথমবার অংশ নিয়েই সেরাদের মধ্যে বাংলাদেশ দশম স্থান অর্জন করে। সেবার বিশ্বের ৬৬টি দেশ থেকে ২০০টি দল অংশগ্রহণ করেছিল।

এর পরের বছর ২০২২ সালে বিশ্বের ৭৩টি দেশের ৩৭৫টি দলের প্রায় তিন শতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জপদকের পাশাপাশি অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশ।

আমরা ইউরোপের চ্যাম্পিয়ন, কোনো ম্যাচকে ভয় পাই না: লামিন ইয়াম…
  • ১৪ জুলাই ২০২৬
মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
  • ১৪ জুলাই ২০২৬
এইচএসসি শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোকজন উসকাচ…
  • ১৪ জুলাই ২০২৬
বিশ্বকাপের পরে মাঠে নামবে ব্রাজিল, প্রতিপক্ষ কারা
  • ১৪ জুলাই ২০২৬
সড়ক দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত
  • ১৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে তারকা ফুটবলারকে নিয়ে বড় দুশ্চিন্তায়…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence