ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনলাইনে যুক্ত সারা দেশের নেতাকর্মীরা
দেশের সব ইউনিটের নেতাকর্মীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ছাত্রদল। শুক্রবার (১ জানুয়ারি) বিকাল ৩টায় শুরু হয় এই ভার্চুয়াল আলোচনা, শেষ হয় রাত সাড়ে ৯টায়।
রাজধানীর নয়া পল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় অফিস থেকে টানা ৬ ঘণ্টার এই ভার্চুয়াল আলোচনা পরিচালনা করা হয়। সারা দেশের জেলা কমিটির কার্যালয়ে নেতাকর্মীরা সমবেত হয়ে এই আলোচনায় যুক্ত হন, ভার্চুয়াল প্ল্যাটফর্মে স্ক্রিনে বিভিন্ন জেলার নেতাকর্মীদের সরাসরি দেখানো হয়।
এই ভার্চুয়াল আলোচনায় লন্ডন থেকে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে ‘যুগে যুগে ছাত্রদল’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় ভার্চুয়াল এই আলোচনায় ছাত্রদলের সাবেক নেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, ফজলুর রহমান মিলন, নাজিমউদ্দিন আলম, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী বাবু, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, রাজিব আহসান, আকরামুল হাসান বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম লিংকন, মামুন খান, মহিউদ্দিন রাজু, সুলতানা জেসমিন জুঁই, তৌহিদুর রহমান আউয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাকিবুল ইসলাম রাকিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাসিবুর রহমান বিপ্লব, ঢাকা মহানগর দক্ষিণের এম এ গাফফার, উত্তরের মিজানুর রহমান রাজ, পূর্বের এনামুল হক এনাম, পশ্চিমের কামরুজ্জামান জুয়েল, সরকারি বাঙলা কলেজের আইয়ুব আলী, ঢাকা কলেজের কাজী মাসুদ করীম, তেঁজগাও বিশ্ববিদ্যালয় কলেজের নুরে আলম সিদ্দিকী টিটো, কবি নজরুল সরকারি কলেজের দেলোয়ার হোসেন রিন্টু, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাহতাব উদ্দিন জিমি, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের রেহানা আখতার শিরিন।