০৮ ডিসেম্বর ২০২০, ১৯:০২

ভাস্কর্য ইস্যুতে এবার ছাত্রলীগের দুই নেতার পদ স্থগিত

  © সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুই ছাত্রলীগ নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া ছাত্রলীগ নেতারা হলেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মিলন মোল্যা ও স্কুল বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম রুহুল।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাদের পদ স্থগিত করা হয়েছে।

এছাড়া তাদের বিরুদ্ধে তদন্ত করে ছাত্রলীগে থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর সুপারিশও করা হয়েছে বলে জানান তিনি।