০৬ ডিসেম্বর ২০২০, ১৮:১৭

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে লোহাগাড়া ছাত্রলীগের বিক্ষোভ

সমাবেশে বক্তব্যে রাখছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এ. কে. এম. আসিফুর রহমান চৌধুরী  © টিডিসি ফটো

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ রবিবার (৬ ডিসেম্বর) উপজেলার বটতলী মোটর স্টেশন থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি এ. কে. এম. আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ঘুরে বেস্ট চৌধুরী প্লাজায় সামনে গিয়ে শেষ হয়।

সেখানে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভপতি এ. কে. এম. আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।

সমাবেশ থেকে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একইসঙ্গে স্বাধীনতাবিরোধী অপশক্তি পাকিস্তানি দোসরদের কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দেয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবেনা। পাকিস্তানের প্রেতাত্মারা ফের সক্রিয় হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে, প্রতিহত করতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিজভী ওয়াহিদ, আসলাম আহমেদ, গাজী আমজাদ, নাইমুর রহমান মুরাদ, সাদ্দাম হোসেন, রায়হান শাওন, মোঃ মকসুদ, আহসান উল্লাহ ওয়াহিদ, তারেক যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান সোবহান, মোঃ তামিম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক হিরু, সাকিবুল ইসলাম, মোঃ রাকিব, তারেকুল ইসলাম ইমন, ধর্ম সম্পাদক তারেকুল ইসলাম তানিম, প্রচার সম্পাদক তামরিন হাসান, দপ্তর সম্পাদক আরফাত চৌধুরী আদর, উপ-গণশিক্ষা সম্পাদক মোশাররফ হোসেন জিদান, উপ-আইন মোসলেন উদ্দিন টিটু, সহ-সম্পাদক মীম, সাইম তালুকদারসহ উপজেলার বিভিন্ন কলেজ ও ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।