বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম ছাত্রলীগের বিক্ষোভ
সম্প্রতি দেশে চলমান ভাস্কর্যবিরোধী আন্দোলনের মধ্যেই এবার কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত ও মুখের কিছু অংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ ডিসেম্বর) রাতের আধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের হাত ও মুখের কিছু অংশ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় দিকে ভাস্কর্য ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জাবেদুল আযম মাসুদের নির্দেশনায় ও নেতৃত্বে মহানগরের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগরের মুরাদপুর ২ নম্বর গেইট, প্রবর্তক মোর, চেরাগি পাহাড়সহ গুরুত্বপূর্ণ স্থানে এ বিক্ষোভ ও মশাল মিছিল কর্মসূচি পালন করেন।
এতে জাবেদুল আযম মাসুদ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙালি জাতির প্রতিচ্ছবি। এ ভাস্কর্যে হাত দিয়েছে শকুনের দল উগ্র জাতীয়তাবাদ, মৌলবাদ ও ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠী। এ হাত গুড়িয়ে দিতে হবে, ভেঙে দিতে হবে। হ্রদয়ের রক্তক্ষরণ বলে আর কোন প্রতিবাদ, প্রতিরোধ নয়, এবার নিতে হবে প্রতিশোধ।
তিনি বলেন, ৭১ এর আদলে আবারও তাদেরকে পরাজিত করতে হবে। নিজেদের কামড়াকামড়ি আর নয়, আর নয় কোন ভাইয়ের শ্লোগান। এবার শ্লোগান হতে হবে, বিভেদ নয়-ঐক্য, দালালি নয়-রাজপথ, ধর্মান্ধ মৌলবাদী জঙ্গি গোষ্ঠী নয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিলো, আছে, থাকবে, বিএনপি, জামাত, হেফাজত জঙ্গিবাদ।
এছাড়াও জাকেরুল হাসান মিঠু, জাহেদুল আলম, নাসিরউদ্দিন, সোলেমান খান নয়ন, পারভেজ হোসেন, আলি আজগর মিন্টু, মোহাম্মদ ইসহাক, নাজিম আহমেদ, নুরুল আলম, শহীদু ল আলম রিংকু, দেলোয়ার হোসেন, রুমন করিম, মোজাম্মেল হক, সালাউদ্দিন সমীর, মো.জাবেদ, মো. ইকবাল হোসেন, মো.হোসেন, শহীদুল আলম টিপু প্রমুখসহ বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ।
এসময় সকল নেতাকর্মীরা অতিবিলম্বে কুষ্টিয়ায় ভাস্কর্য ভাংচুরকারী প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচারের দাবী জানান।