বিদ্যালয়ে জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে বাঙলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

০১ ডিসেম্বর ২০২০, ০৯:২৩ PM

© টিডিসি ফটো

পুরান ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তনের প্রতিবাদে এবং জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদল।

আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হাসান টিটু ও সহ-সাধারণ সম্পাদক রিয়ান জোয়ার্দার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোকলেস, তারেক হোসেন তপু, মাসুদ রানা, সহ সাংগঠনিক সম্পাদক আবু তালহা, সবুজ, সাইফুল ইসলাম, মো: রাজন, সাব্বির, মো: ফয়সাল,আাতিকুর ইসলাম, মো: মামুন প্রমুখ।

উল্লেখ্য, ২০০৬ সালে ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা করপোরেশনের উদ্যোগে 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়' প্রতিষ্ঠা করেন এবং একই বছর ২৫ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি উদ্বোধন করেন তিনি। কিছুদিন আগে বিদ্যালয়টির নাম বদলে করা হয় 'মোগলটুলী উচ্চ বিদ্যালয়'।

কোদালের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, ৩ দিন পর গ্রেফতার স্ব…
  • ২৮ জুন ২০২৬
স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্য…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় চুরির অভিযোগে দুই সন্দেহভাজন আটক
  • ২৮ জুন ২০২৬
চুয়েটে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৯, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
বিশ্বমঞ্চে কোয়ান্টাম কম্পিউটিং সেশনের চেয়ার ঢাবি অধ্যাপক হা…
  • ২৮ জুন ২০২৬
কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শাস্তির দাবিতে হাবিপ্রবিতে প্রত…
  • ২৮ জুন ২০২৬