১৪ নভেম্বর ২০২০, ১৮:৫২
যুবলীগের আইন সম্পাদক হলেন ব্যারিস্টার সুমন
যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সিসি কমিটি থেকে ৪০ জন, নানক-আজম ও গত কমিটি থেকে নতুন পুরাতনের সমন্বয় করে ২০১ সদস্যের কমিটি করা হয়েছে।
আওয়ামী লীগের অন্যতম সহযোগী এ সংগঠনের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।