১৯ এপ্রিল ২০২০, ২০:৫৯
অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন ছাত্রদল নেতা শ্রাবণ
চীন থেকে ছড়ানো করোনাভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়েছে বাংলাদেশেও। এ অবস্থায় অসহায় অবস্থায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগেও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ অবস্থায় অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। জানা গেছে, প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন তিনি।
দলীয় নির্দেশনায় এসব অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। শ্রাবণের আর্থিক পৃষ্ঠপোষোকতা এবং সার্বিক তত্বাবধানে আজ সোমবার (১৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার তিন নেতার মাজার, শাহবাগ এবং নিউমার্কেট এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।