জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্র ফ্রন্টের নতুন কমিটি
জয়পুরহাট সরকারি কলেজে আবু কাশেমকে সভাপতি, শিপন দেবনাথকে সাধারণ সম্পাদক এবং সামিয়া আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে সমাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
শনিবার বেলা ১১টায় জেলা বাসদ অফিসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জয়পুরহাট সরকারি কলেজ শাখার পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলন উপলক্ষ্যে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জয়পুরহাট সরকারি কলেজ শাখার প্রাক্তন সভাপতি রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ জেলা শাখার সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য সোহরাব হোসেন, ছাত্র ফ্রন্টের জেলা প্রাক্তন সভাপতি উৎপল দেবনাথ সরকার।
সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পূর্বের কমিটিতে যথাক্রমে সদস্য, সাধারণ সম্পাদক ও সদস্যের দায়িত্ব পালন করেন।