০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৬

বরিশালে ছাত্রদল নেত্রী নাসরিন আটক

  © সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর সিনিয়র ছাত্রদল সহ-সভাপতি আফরোজা খানম নাসরিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, শনিবার বেলা ১১টায় বরিশাল সদরের রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয় কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ২০১৭ সালের ৩১ জানুয়ারি ঢাকার শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় নাসরিনকে গ্রেফতার করা হয়েছে।