০৪ জানুয়ারি ২০১৯, ১০:২১

সৈয়দ আশরাফুলের মৃত্যুতে ছাত্রলীগের শোক

সৈয়দ আশরাফুল ইসলাম

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে ছাত্রলীগ শোক জ্ঞাপন করেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এক গণমাধ্যমে এক শোকবার্তা দেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। 

শোকবার্তায় বলা হয়, স্বাধীনতা মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধ শেষ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।