১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৫৯

ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মামুন রিমান্ডে

মামুনকে ঢাকা মহানগর হাকিম আদালতে তুলে পুলিশ   © সংগৃহীত

রাজধানীর মিরপুর থানার নাশকতার এক মামলায় ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশীদ মামুনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে শুক্রবার রাতে রাজধানীর মিরপুর থেকে ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশীদ মামুনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মিরপুর থানার নাশকতার এ মামলায় সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।