০৭ অক্টোবর ২০১৮, ১৫:২০

কোটা বহাল চেয়ে রাবির প্রতিবন্ধী শিক্ষার্থীদের ১১ দফা দাবি

  © টিডিসি ফটো

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৫ শতাংশ কোটা বহালসহ ১১ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের রাবির আহ্বায়ক হুমায়ন কবির রোববার দুুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান।

দাবিগুলো হলো, চাকুরিতে বিনা শর্তে প্রতিবন্ধীদের ৫ শতাংশ কোটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ, সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত চাকুরির প্রিলিমিনারী পরীক্ষায় প্রতিবন্ধী কোটা কার্যকর, পরীক্ষায় ঘন্টায় ১০ মিনিট সময় বৃদ্ধি,  প্রতিবন্ধীদের অগ্রাধিকার, চাকুরিতে প্রবেশের বয়সসীমা শিথিল করা, কর্মসংস্থানে প্রবেশ নিশ্চিত করা, অন্যান্য মন্ত্রণালয়ের মতো প্রতিবন্ধী মন্ত্রণালয় থাকা, প্রতিবন্ধী অধিদপ্তর করা, চাকুরিতে শ্রুতি লেখকের নীতিমালা প্রণয়ন করা।

এর আগে বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় তাদের দাবি বাস্তবায়ন না হলে লাগাতার অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি দেন।