০৭ অক্টোবর ২০১৮, ১৫:১৫
৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে বাকৃবিতে মানববন্ধন
সরকারী চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান বাকৃবি প্রাতিষ্ঠানিক কমান্ড ।
রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ এর সামনে ওই মানববন্ধনের আয়োজন করেন তারা। মানববন্ধনে অনতিবিলম্বে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের জোর দাবি জানান বক্তারা।
বাকৃবি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কৃষিবিদ এফ এম আনোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে এতে আরও যোগ দেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, বিএফআরআই মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তিযোদ্ধা পল্লী সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।