দুই জেলা ও এক মহানগরে নতুন কমিটি পেলো ছাত্রদল
কমিটি গঠনের ধারাবাহিকতায় আরো দুই জেলা ও এক মহানগরে নতুন কমিটি পেলো জাতীয়তাবাদী ছাত্রদল।
কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান আজ বরিশাল জেলা ও মহানগর এবং কক্সবাজার জেলার ‘সুপার ফাইভ’ কমিটির অনুমোদন দিয়েছেন।
রোববার রাতে গণমাধ্যমে ছাত্রদলের দফতর সম্পাদক মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা একইসাথে অধীনস্থ সকলইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল মহানগর শাখা : রেজাউল করিম রনিকে সভাপতি এবং হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল মহানগর শাখা কমিটি। এই ইউনিটের ছাত্রদলের অন্য তিন নেতা হলেন- সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম তরিক, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তানজিল ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক তসলিম।
বরিশাল জেলা শাখা : বরিশাল জেলা শাখায় মাহফুজুল আলম মিঠুকে সভাপতি ও কামরুল আহসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই ইউনিটে ছাত্রদলের অপর তিন নেতা হলেন-- সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান, যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান ও সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রাঢ়ী।
কক্সবাজার জেলা শাখা : শাহাদাত হোসাইন রিপনকে সভাপতি ও ফাহিমুর রহমান ফাহিমকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছে কক্সবাজার জেলা শাখা ছাত্রদলের কমিটি। এই ইউনিটে ছাত্রদলের অপর তিন নেতা হলেন-- সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, যুগ্ম সম্পাদক মিজানুল আলম ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।