০৬ আগস্ট ২০১৮, ২১:৩৪

শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মশাল মিছিল

মশাল মিছিল সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা।  সোমবার সন্ধ্যা ৭ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  এসময় শিক্ষার্থীরা 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দেন। 

পরে বিশ্ববিদ্যালয়ের জ্জ্বোহা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় প্রতিবাদকারী শিক্ষার্থীরা।  সমাবেশ থেকে রাজধানীতে শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে আগামীকাল মঙ্গলবার দুপুরে অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দেওয়া হয়।