ঢাবিতে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা আন্দোলনের কর্মসূচীতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার দিকে নিজ বিভাগের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় শিক্ষার্থীর বলেন, দেশের সংবিধানে যে বাক-স্বাধীনতার কথা বলা হয়েছে তা ইতমধ্যেই লুণ্ঠিত করা হয়েছে। কথা বলতে গেলেই তাকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এ কোন সভ্য দেশের সভ্য আইন হতে পারে না।
তিনি আরও বলেন, বর্তমানে বাক-স্বাধীনতার হরণ করা হয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমি কি চিন্তা করছি বা আমার বিবেক কি বলছে-এর উপরও আঘাত আসবে।
বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হোসাইন মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাস্টার্সের রাশেদ রিন্টু, গোলাম মোস্তফা ৪র্থ বর্ষের শিক্ষার্থী আহমেদ ফরিদ, মোল্লা মোহাম্মদ সাঈদ ও ২য় বর্ষের তানভীর আল আজাদ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।