১২ জুলাই ২০১৮, ২০:১৭

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘সম্ভাব্য তারিখ’ নির্ধারণ করা হয়েছে।  বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’ এর স্ট্যান্ডিং কমিটির ২৫৭তম সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) এ সভা অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে শেকৃবির জনসংযোগ কর্মকর্তা মো. বশিরুল ইসলাম বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. হারুনর রশিদের সভাপতিত্বে ৩০টি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা সভায় উপস্থিত ছিলেন।


ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ॥ সাধারণ বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়: ১৪, ১৫, ২১, ২২ ও ২৮ সেপ্টেম্বর এবং ১২ অক্টোবর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর (২৮, ২৯ সেপ্টেম্বর বাদে), রাজশাহী বিশ্ববিদ্যালয়: ২২-২৩ অক্টোবর,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ২৭-৩০ অক্টোবর, ইসলামী বিশ্ববিদ্যালয়: ৪-৭ নভেম্বর, খুলনা বিশ্ববিদ্যালয়: ১৭ নভেম্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ৬, ১৩ ও ২৭ অক্টোবর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ৯-১০ নভেম্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ১১-১৫ নভেম্বর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ২৫-২৯ নভেম্বর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস: ২৬-২৭ অক্টোবর, বরিশাল বিশ্ববিদ্যালয়: ২৩-২৪ নভেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম: ৯-১০ নভেম্বর, জাতীয় বিশ্ববিদ্যালয়: ১-২৫ সেপ্টেম্বর ফরম বিতরণ, ১১ অক্টোবর থেকে ক্লাস শুরু।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট): ৬ অক্টোবর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২ নভেম্বর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২১ অক্টোবর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৭ অক্টোবর, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়: ৯ নভেম্বর।
কৃষি বিশ্ববিদ্যালয়॥ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ৭ ডিসেম্বর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ১০ নভেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়: ২৫ নভেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ২৩ নভেম্বর, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ২৪ নভেম্বর।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৩ অক্টোবর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৬-২৯ নভেম্বর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২১-২২ ডিসেম্বর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২৬-২৮ অক্টোবর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২২-২৪ নভেম্বর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৬ নভেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৪-৫ ডিসেম্বর।