কমিটি পূর্ণাঙ্গ করতে সময় বেঁধে দিল কেন্দ্রীয় ছাত্রলীগ
ছাত্রলীগ এর যে সকল ইউনিটের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়নি সে সকল ইউনিটকে আগামী ৩০ দিনের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে পূর্নাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ছাত্রলীগের কমিটিতে জামায়াত-বিএনপির অনুপ্রবেশের অভিযোগে ২১ নেতার পদত্যাগ
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ এর যে সকল সাংগঠনিক ইউনিট (বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, মেডিকেল কলেজ ও কেন্দ্রের আওতাধীন কলেজ শাখা) এর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়নি সে সকল সাংগঠনিক ইউনিটকে আগামী ৫ মে, ২০২৩ এর মধ্যে গঠনতান্ত্রিক নিয়ম ও বিধি অনুসরণ করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্নাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে কোন ইউনিট পূর্নাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।