২৭ আগস্ট ২০২২, ১৫:২৪
চার বছর পর মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ
এশিয়া কাপের এবারের আসরের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে আরব আমিরাতের দুবাই এবং শারজায়। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং শারজা আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের ১৩টি ম্যাচ আয়জিত হবে। উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আসরের সব শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এশিয়া কাপে ঐতিহাসিকভাবে সবচেয়ে সফল দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। গত দুই আসরে বাংলাদেশের শিরোপা স্বপ্ন চুরমার করা ভারত এখন পর্যন্ত ৭ বার উঁচিয়ে ধরেছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই মুকুট। এছাড়া শ্রীলঙ্কা ৫ বার এবং পাকিস্তান ২ বার জিতেছে এশিয়া কাপ। বাংলাদেশ গত চার আসরের তিনটির ফাইনাল খেললেও শিরোপা স্বপ্ন অধরাই রয়ে গেছে।