০২ জুন ২০২২, ১৩:০৭

বিকালে মাঠে নামছে ব্রাজিল, দেখবেন যেভাবে 

ব্রাজিল দল   © সংগৃহীত

সর্বশেষ ২০১৯ সালের শেষের দিকে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। আজ বৃহস্পতিবার (২ জুন) দক্ষিণ কোরিয়া বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি  বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে। 

এদিকে উভয় দলই কাতার বিশ্বকাপ-২০২২ এ খেলার যোগ্যতা অর্জন করেছে। গত ৯ বিশ্বকাপেই মূলপর্বে খেলেছে দক্ষিণ কোরিয়া। এছাড়া ২০০২ সালের বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করেছিল তারা। শেষ ষোলোতে খেলেছে ২০১০ বিশ্বকাপে। 

অন্যদিকে, ষষ্ঠ বিশ্বকাপ জয় করার মিশনে রয়েছে ব্রাজিল। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা। গত চার আসরেই তিনটিতে কোয়ার্টার ফাইনাল খেললেও সেই স্বপ্ন এখনো অধরা রয়ে গেছে তাদের। 

তবে এবারের বাছাই পর্বে ১৭ ম্যাচের মধ্যে একটিও হারেনি ব্রাজিল, জিতেছে ১৪টি ম্যাচ, ড্র তিনটি। গ্রুপ পর্বে আর্জেন্টিনার থেকে ছয় পয়েন্ট বেশি নিয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে ব্রাজিল। 

ম্যাচটি যেভাবে দেখবেন: 

ভেন্যু: সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, সিউল, দক্ষিণ কোরিয়া।

টিভিতে দেখা যাবে: beIN Sports 3 

লাইভ স্ট্রিম: fuboTV

দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য একাদশ: সুয়েং-গিউ, তাই হুয়ান, ইয়ং, ইয়ং-গন, জিন-সু, চাং-হন, হি-চান, ও-ইয়ং, সাং-হো, হিউয়েন-মিন, উই-জু।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এডেরসন, আলভেস, মার্কুইনহস, থিয়াগো সিলভা, তালেস, ফ্যাবিনহো, গুইমারেস, রদ্রিগো, পাকুয়েতা, নেইমার, রিচার্লিসন।