ভিন্ন জার্সিতে রিয়ালের মাঠে মেসি, রাতে কঠিন পরীক্ষা
রিয়াল মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বি বার্সেলোনা। সেই ক্লাবের বড় তারকা ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বার্সেলোনার জার্সি গায়ে সান্তিয়াগো বার্নাব্যুতে বহুবার এসেছিলেন মেসি। কিন্তু এবার পিএসজির জার্সিতে রিয়ালের ঘরের মাঠে খেলতে নামবেন এই তারকা। আজ বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ এর দ্বিতীয় লেগে রিয়ালের মুখোমুখি হবে পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে রয়েছে পিএসজি।
রিয়াল মাদ্রিদ মেসির পুরাতন প্রতিপক্ষ। স্প্যানিশ জায়ান্টির বিপক্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার। পিএসজির সমর্থকরা আজ চাইবেন তাদের প্রিয় তারকা যেন থাকে পূর্ণ ছন্দে। যদিও পিএসজিতে এখন মূল গোলস্কোরার নন মেসি। এই দায়িত্ব এমবাপের।
গত সিজনে বার্সেলোনা থেকে পিএসজিতে যান মেসি। সেসময় তিনি জানিয়েছিলেন, পিএসজিকে চ্যাম্পিয়ন্স লীগ জেতানোই তার লক্ষ্য। সে হিসেবে আজ রাতে কঠিন পরীক্ষাই দিতে হবে মেসিদের।
আরও পড়ুন- ৩০ সেকেন্ডে ২৭ বার ফুটবল ঘুরিয়ে গিনেস বুকে মুনতাকিম
আজকের ম্যাচে শুধু ড্র করলেই হবে পিএসজির। তবে সেই লক্ষ্যে মাঠে নামবে না পচেত্তিনোর দল। পচেত্তিনো জানিয়েছেন, আমরা দুই দলই একে অপরকে ভালোভাবে চিনি। দুই দলের খেলার ধরণও একই। আমরা আক্রমণাত্মক খেলতে চাই।
চোটের কারণে কয়েক ম্যাচ বাইরে ছিলেন প্রথম লেগের গোলস্কোরার এমবাপে। তবে আজকের ম্যাচে এমবাপে শুরুর একাদশে থাকবেন বলে জানিয়েছেন পচেত্তিনো।
আরও পড়ুন- ফুটবল মাঠে দর্শক-সমর্থকদের সংঘর্ষে নিহত ১৭
এদিকে ছাড় দিবে না রিয়াল মাদ্রিদও। পূর্ণ শক্তির দল নিয়েই পিএসজির মোকাবেলা করবে দলটি। দলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, আমরা আত্মবিশ্বাসী। প্যারিসে ভালো খেলতে পারিনি। আজ সমর্থকদের পূর্ণ আনন্দ দিতে পারবো বলে বিশ্বাসী।