ভারত-ইংল্যান্ডকে টপকে শীর্ষে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে ভারত ও ইংল্যান্ডকে পেছনে ফেলে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তামিম ইকবালের দল।
সুপার লিগের পয়েন্টের মারপ্যাঁচেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা বিচার করা হবে। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে প্রতিটি দল ২৪টি করে ম্যাচ খেলবে। এই ম্যাচগুলোর পয়েন্টই নিশ্চিত করবে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট।
আরও পড়ুন: শর্ত দিয়ে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি রাশিয়া
ছয়ে থাকা আফগানিস্তান ৮ ম্যাচে অর্জন করেছে ৬০ পয়েন্ট। ৯ ম্যাচে আফগানদের সমান ৬০ পয়েন্ট নিয়ে সাতে অস্ট্রেলিয়া। ১৫ ম্যাচ ৫ জয়ে ৫০ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের। তারা আছে ৮ নম্বরে। নয় আর দশে আছে পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকা। ৯ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট বাবর আজমের দলের। ১০ ম্যাচে মাত্রয়প ৩৯ পয়েন্ট প্রোটিয়াদের।