১৯ নভেম্বর ২০২১, ১৪:১৩

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচ  © ফাইল ফটো

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৩ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০ রান।

এর আগে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্বকাপ স্কোয়াডে ছয় পরিবর্তন এনে ঘোষণা করা হয়েছে দল। অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়া তেমন অভিজ্ঞ খেলোয়াড় আর কেউই নেই স্কোয়াডে।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে শেষ দুই ম্যাচেই জিতেছে টাইগাররা। কিন্তু সবমিলিয়ে ১৩ ম্যাচের মধ্যে বাকি ১১টিতেই শেষ হাসি হেছে পাকিস্তান। এবার কারা জেতে সেটিই দেখার।