১১ নভেম্বর ২০২১, ২২:৫৩
তৃতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠার দৌড়ে পাকিস্তান
তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠার দৌড়ে পাকিস্তান ।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠার পথে আছে পাকিস্তান।
এর আগে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় অজিরা। শুরুতে দুই ওপেনারের দৃঢ় ব্যাটিংয়ে বড় স্কোরের পথে হাঁটে পাকিস্তান। তবে মাঝে খেই হারিয়ে ফেলে পাকিস্তান। শেষের দিকে জামানের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৬ রানের বিশাল সংগ্রহ পায় টুর্নামেন্টের আনবিটেন দলটি।
ব্যাট হাতে তিন চার ও চার ছয়ে ৫২ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রিজওয়ান। এ ছাড়াও ৩২ বলে তিন চার ও চার ছয়ে ঝড়ো ব্যাটে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ফখর জামান।
সবশেষ পাওয়া তথ্যমতে অসিদের প্রয়োজন ৩৪ বলে ৬৬ রান। আর অন্যদিকে পাকিস্তানের প্রয়োজন ৫ উইকেট।