২৯ অক্টোবর ২০২১, ১৫:৪২

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন লিটন

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ  © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ওয়েস্টেন্ডিসের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ দল। আল আমিরাত সারজা ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে স্কটিশদের চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ। সবশেষ ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি ৮টিতে জয় পেয়েছে।

শারজায় গ্রুপ ওয়ানের এই বাঁচা-মরার লড়াইয়ে টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।

সুপার টুয়েলভপর্বে বাংলাদেশ নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের কাছে। ওয়েস্ট ইন্ডিজেরও একই অবস্থা।

প্রথম ম্যাচে ইংল্যান্ড আর পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় শঙ্কায় বিশ্বচ্যাম্পিয়নরা।

মুখোমুখি দেখায় ক্যারিবিয়ানদের চেয়ে কিন্তু খুব পিছিয়ে নেই টাইগাররা। ১২ ম্যাচে উইন্ডিজের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় ৫টিতে।

বাংলাদেশ দল: মো: নাইম, লিটন দাস, সাকিব আল হাসান, মুসফিকুর রহিম, সৌম সরকার, মাহামুদুল্লাহ, আফিফ হোসাইন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মুসতাফিজুর রহমান ও তাসকিন আহাম্মেদ।