১০ আগস্ট ২০২১, ১৫:৫৯
পিএসজিতেই যাচ্ছেন মেসি, বেতন ৩৫০ কোটি টাকা
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাৎসরিক ৩৫০ কোটি টাকা চুক্তিতে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যাচ্ছেন আর্জেন্টিনার খুদে জাদুকর লিওনেল মেসি। ২০২৪ সাল পর্যন্ত পিএসজির সাথে চুক্তি করছেন তিনি।
মঙ্গলবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশিষ্ট ক্রিড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো। তিনি বলেন, বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্সে যাবেন তিনি।
পিএসজিতে মেসির যাওয়া প্রায় চূড়ান্ত হলেও বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয় মেসির সাথে বার্সেলোনার নতুন চুক্তির গুঞ্জন ওঠার পর। স্পেনের কয়েকজন ক্রিড়া সাংবাদিকের টুেইট সন্দেগ কাড়িয়ে দেয় আরও। তবে সবকিছুরই সমাপ্তি হলো মেসির নতুন চুক্তির মাধ্যমে।