০৭ আগস্ট ২০২১, ২১:৩৬
অলিম্পিকে মিসরের প্রথম কোনো নারীর সোনা জয়
এবারের টোকিও অলিম্পিকে মিসরের হয়ে প্রথম সোনা এসেছে নারীদের ৬১কেজি+ কারাতে ইভেন্টের বিজয়ী ফেরয়াল আবদেলআজিজের (২২) হাত ধরে। গোটা অলিম্পিকের ইতিহাসে নারী হিসেবে এবং নারী কারাতে ইভেন্টে এই প্রথম সোনার দেখা পেল মিসর।
শনিবার কারাতে ‘কুমিতে’র ফাইনালে আজারবাইজানের ইরয়ানা জারেৎস্কাকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন ফেরয়াল আবদেলআজিজ।
অন্যদিকে এর আগে কাজাখস্তানের সোফিয়া বেরুলৎসেভা এবং চীনের গং লি রৌপ্য পদক জেতেন। আজকের ফাইনালে কাজাখস্তানের সোফিয়া বেরুলৎসেভাকে ২-০ পয়েন্টে হারান মিসরের ফেরয়াল আবদেলআজিজ।
নারী হিসেবে প্রথম হলেও ১৯১২ সালে অলিম্পিক গেমস শুরুর পর থেকে এটি মিসরের অষ্টম স্বর্ণ জয়। এর আগে সর্বশেষ ২০০৪ সালের অলিম্পিকে সোনার দেখা পায় মিসর।
মিসরের রাজধানী কায়রোতে মাত্র ৭ বছর বয়সে কারাতে খেলা শুরু করেন ফেরয়াল আবদেলআজিজ।