গোল্ডেন বুট জিতলেন রোনালদো
ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো কাপ। ইউরো ২০২০ আসরে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ইতালি। টাইব্রেকারে ২-৩ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা পুনরুদ্ধার করেছে রবার্তো মানচিনির ইতালি। এবার ইউরোতে দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের মত দলের সঙ্গে পড়ে বিদায় নিতে হয়েছিল। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের নামের পাশে যা অর্জন যোগ করার, তা করেছেন প্রথম রাউন্ডে। যে কারণে ইউরো শেষ হওয়ার পরও তাকে কেউ পেছনে ফেলতে পারেনি। ফলে এবারের ইউরোর সবোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট উঠলো রোনালদোর হাতেই।
রোনালদো গোল করেছেন ৫টি। চেক প্রজাতন্ত্রের প্যাটট্রিক শিকের গোলও ৫টি। তবে তার চেয়ে রোনালদো এগিয়েছেন অ্যাসিস্ট করার কারণে। রোনালদোর নামের পাশে একটি অ্যাসিস্টও রয়েছে। শিকর নামের পাশে কোনো অ্যাসিস্ট নেই। সে কারণে, গোল্ডেন বুটের জন্য নির্বাচিত হলেন রোনালদোই।
হাঙ্গেরির বিরুদ্ধে ৩-০ গোলের ব্যবধানে জিতে এবারের ইউরোর আসর শুরু করেছিল পর্তুগাল। তবে ধারাবাহিকতা ধরের রাখতে পারেনি তারা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে বড় ব্যবধানে হেরে ছিটকে পড়ার শঙ্কা জেগেছিল। তবে পরের ম্যাচে ফ্রান্সের সঙ্গে ড্র করে কোনোরকমে দ্বিতীয় পর্বে ওঠে পর্তুগাল। সেখানে শেষ রক্ষা হয়নি তাদের। বেলজিয়াম বাধা টপকাতে পারেনি পর্তুগাল। ফাইনালে ওঠা ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের সামনে ছিল একই সুযোগ। সেমিফাইনাল পর্যন্ত ৪টি গোল করেছেন তিনি। কিন্তু ফাইনালে উঠে ব্যর্থ হলেন। আর গোল করতে পারলেন না। যার ফলে রোনালদোকেও পেছনে ফেলা সম্ভব হয়নি।
গ্রুপ পর্বে হাঙ্গেরির বিপক্ষে দুটি, ফ্রান্সের বিপক্ষে দুটি এবং জার্মানির বিপক্ষে গোল করেছেন একটি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই ৫ গোল করে ফেলেছিলেন সিআর সেভেন। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে গোল পাননি। এ নিয়েও শেষ পর্যন্ত হলেন সেরা।