২৯ জুন ২০১৯, ২১:০৫

পাকিস্তানি সমর্থকদের পিটুনি দিল আফগান সমর্থকেরা!

  © সংগৃহীত

জঙ্গি হামলা নিয়ে পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্ক আগে থেকেই নাজুক। যার প্রভাব অনেকদিন ধরেই দুই দেশের রাজনৈতিক সম্পর্কে বিদ্যমান। এবার তা দেখা গেল ক্রিকেটীয় সম্পর্কের ক্ষেত্রেও। শনিবার হেডিংলিতে যখন মুখোমুখি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান; তখন মাঠের বাইরে মারামারিতে মেতে উঠল দুই দেশের সমর্থকেরা! যে ঘটনার ভিডিও এখন সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে।

ম্যাচের আগেই পাকিস্তান ও আফগান সমর্থকরা স্টেডিয়ামের কার্নেগি প্যাভিলিয়ন স্ট্যান্ডে মারামারিতে জড়িয়ে পড়েন। এর জেরে অন্তত দুজনকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু মাঠের বাইরে গিয়ে ফের তারা জড়িয়ে পড়েন সংঘর্ষে। একটা ভিডিওতে দেখা গেছে, আফগানরাই বেশি আগ্রাসী ছিল। তারা একত্রিত হয়ে একজন পাকিস্তানি সমর্থককে বেদম পিটুনি দেয়।

সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনরত এক পাকিস্তানি সাংবাদিককেও আফগান সমর্থকরা লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি দেয়াল টপকে টিকেট ছাড়া মাঠে ঢোকার দৃশ্যও দেখা গেছে বলে জানিয়েছেন কয়েকজন সাংবাদিক।