বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম জয়ের জন্য আজ মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচটি বিকাল সাড়ে ৩টায় শুরু হবে।
সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে দুদলই জয়ের বিকল্প কিছু ভাবছে না। কিন্তু টনটনে বিকেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামার আগে খেলোয়াড়, সমর্থকরাও চিন্তিত ছিলেন বৃষ্টি নিয়ে।
আজ সোমবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি হওয়া নিয়ে যারা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন, তাদের সুখবর দিয়েছে ইংল্যান্ডের আবহাওয়া বিভাগ। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। হালকা পাতলা মেঘ থাকলেও বাতাসের তোড়ে তা উড়ে যেতে পারে অন্য ভুবনে। ঝলমলে রোদে খেলা হবে বলেই জানা গেছে।
প্রসঙ্গত, ওয়ানডে ক্রিকেট হিসেব করলে বাংলাদেশের চেয়ে সফল ওয়েস্ট ইন্ডিজ। দু’দলের মুখোমুখি দেখায় জয়ের পাল্লাটা ভারি উইন্ডিজদের। ৩৭বারের দেখায় বাংলাদেশের জয় যেখানে ১৪টি ম্যাচে সেখানে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ২১ ম্যাচে। কিন্তু সাম্প্রতিক অতীত বিবেচনা করলেও গেইল-রাসেলদের চেয়ে বেশ এগিয়ে মাশরাফি-সাকিবরা।
আন্তর্জাতিক ওয়ানডেতে দু’দলের সবশেষ ৯ দেখায় বাংলাদেশ ঢের এগিয়ে থাকলেও, বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো সফলতা বলতে কিছুই নেই টাইগারদের। উল্টো বিশ্বকাপে সবচেয়ে কম ৫৮ রানে অলআউট হওয়ার রেকর্ড এই ক্যারিবীয়ানদের বিপক্ষেই।