১৯ এপ্রিল ২০১৯, ১৫:৪৯
স্বপ্ন, তোমার পিছু ছাড়ব না: তাসকিন
তাসকিন আহমেদ। সময়টা ভাল যাচ্ছে না এই গতিমানবের। ইনজুরি একপাশে ঠেলে ঘরোয়া ক্রিকেটে অনুশীলন শুরু করেছেন তিনি। কিন্তু সম্প্রতি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ঠাঁই হয়নি তার। এজন্য অবশ্য কেঁদেছেন।
যদিও সামনে লড়ার কথা জানিয়েছে এই পেসার। কীভাবে লড়াই করবেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তাসকিন। লিখেছেন, স্বপ্ন তোমার পিছু ছাড়ব না, আমি অবিচল ছুটে যাব হারব না, যতই আসুক বাধা করি অতিক্রম, অবাক পৃথিবী জেনো আমিই ব্যতিক্রম। আমি মুক্ত চিরস্বাধীন চিত্তে - রাখনি করে বন্দি বৃত্তে - প্রবৃত্তি সাবৃত্তি দূর্বৃত্তের আবৃত্তি - মিত্রে তৃমাত্রিক মৃত্যু চিত্র ! তবে স্ট্যাটাসের সব লেখা তাসকিনের নয়।