৩১ মার্চ শুরু উইংস ইউনি ফুটসাল, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে ট্রফি উন্মোচন
রাজধানীর গ্রীনরোডস্থ সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে উন্মোচন করা হলো ‘উইংস ইউনি ফুটসাল-২০১৯’ এর ট্রফি। ২য় বারের মত আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আল-আমিন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ট্রফি উন্মোচন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. এম. নুরুল হুদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের নিয়ে ফুটসাল অনুষ্ঠিত হয়। এসময় স্পন্সর কোম্পানি উইংস এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, উইংসের সহযোগীতায় ২য় বারের মত আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের টিম অংশগ্রহণ করবে। আগামী ৩১ মার্চ থেকে শুরু হয়ে আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতার সবগুলো খেলা মিরপুর শহীদ সোহরাওয়ার্দ্দী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, প্রতিটি দলে ৫ জন করে থাকা এই খেলা সারাবিশ্বে বেশ জনপ্রিয় এবং ধীরে ধীরে আমাদের দেশেও জনপ্রিয় হচ্ছে।