২৯ জানুয়ারি ২০১৯, ১৯:৩৩

আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

  © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে( বাকৃবি) ‘আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা ২০১৯’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগে ওই সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

জানা যায়, তিনদিনব্যাপী ওই প্রতিযোগীতায় দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ছাত্র ও ছাত্রী দুইটি আলাদা ক্যাটাগরিতে ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রানার্স আপ হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। অপরদিকে ছাত্রী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় জাতীয় বিশ্ববিদ্যালয় ও রানার্স আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. জসিমউদ্দিন খান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আশরাফুল হক এবং ভারপ্রাপ্ত প্রক্টর ড. তানভীর রহমান। এসময় ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক উপস্থিত ছিলেন।