২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪

হঠাৎ কেন বাফুফে ভবনে কাজী সালাউদ্দিন

কাজী মো. সালাউদ্দিন  © সংগৃহীত

হঠাৎ করেই মতিঝিলের বাফুফে ভবনে আসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী মো. সালাউদ্দিন। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরের পর তিনি বাফুফে ভবনে প্রবেশ করেন বলে জানা গেছে। প্রায় ঘণ্টা তিনেক সময় সেখানে ছিলেন সাবেক এই সভাপতি। 

বাফুফে সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের মেয়াদকালের কিছু বিষয়ে আনুষ্ঠানিকতা বাকি ছিল, সেটা সম্পন্ন করতেই নাকি ভবনে এসেছিলেন। 

ভবন থেকে বের হয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি তো ফুটবলেরই মানুষ। এটা হোম অব ফুটবল। নিজের বাসার মতো। আসলাম, আবার যাবো। কিছু কাজ ছিল। বাফুফে সাফের কিছু প্রতিযোগিতায় স্বাগতিক হতে চায়। সে সব নিয়ে আলোচনা করলাম।’

তিনি আরও বলেন, ‘এটা বড় একটা চ্যালেঞ্জ। কারণ, বড় সমস্যা ভিসা। পাকিস্তানের সাথে ভারতের রাজনৈতিক সমস্যা আছে। তবে আমরা চেষ্টা করবো। তাতে বাংলাদেশ ও ভারত বাণিজ্যিকভাবে লাভবান হবে।’