০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:২০

চা শ্রমিকের বেশে চমকে দিলেন দুই অধিনায়ক

ট্রফি উন্মোচন অনুষ্ঠান  © বিসিবি

চা শ্রমিকের বেশে ট্রফি উন্মোচন করে সবাইকে চমকে দিলেন বাংলাদেশ ও আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার সামনে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের ট্রফি উন্মোচনে দারুণ এক চমক দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ট্রফি উন্মোচনের ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিবির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘সিলেটের ঐতিহ্যবাহী চা বাগানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। তারা ১৭৫ বছরের পুরোনো ঐতিহাসিক মালনীছড়া চা বাগানে সিরিজের ট্রফি উন্মোচন করলেন।’

টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ হবে ৫ ডিসেম্বর। ৭ ডিসেম্বর হবের দ্বিতীয় টি-টোয়েন্টি। দুটি ম্যাচ শুরু হবে বেলা ২টায়। তৃতীয় টি-টোয়েন্টি হবে ৯ ডিসেম্বর, শুরু হবে সকাল ১০টায়।