০৪ নভেম্বর ২০১৮, ০৪:০৭
অান্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রেমপেজ, রানার্সঅাপ অাউটলিয়ারস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অান্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট ‘হেলথ ইকোনোমিক্স প্রিমিয়ার লীগে’ অাউটলিয়ারসকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে রেমপেজ। শনিবার ফাইনাল খেলাটি বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে অনুষ্ঠিত হয় ।
অাগে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে অাউটলিয়ারস দলের দলীয় সংগ্রহ দাড়ায় ১২৪ রান। জবাবে ব্যাট করতে নেমে অভির ৪৫ রানের দুর্দান্ত এক ইনিংসে ৪ ওভার ১ বল হাতে রেখে হেসে খেলে জয় পায় রেমপেজ।
৪৫ রান ও ৪ উইকেট নিয়ে টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয় মেহেদী হাসান অভি ও ১৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা টুর্নামেন্টে হয় সাদ বিন নাসির।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মেডেল ও বিজয়ী দলকে ট্রফি তুলে দেওয়া হয়।