পর্দা নামলো কুবির ফুটবল টুর্নামেন্টের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আইন বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পরিসংখ্যান বিভাগ। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পরিসংখ্যান বিভাগের মং চিং মারমা। আর পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ নৈপূণ্য দেখিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. জয়নাল উদ্দীন।
এদিকে মঙ্গলবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অর্থনীতি বিভাগকে হারায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপসহ বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এ সময় বিশ্ববিদ্যালয় ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ড. শামিমুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।