২০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৩

ঢাবিতে জুডো প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘৫ম আন্তঃহল (ছাত্র-ছাত্রী) জুডো প্রতিযোগিতা ২০১৮’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১২টি হল ও ছাত্রীদের ৫টি হলের ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্রীদের রোকেয়া হল এবং ছাত্রদের হাজী মুহম্মদ মুহসীন হল জয় লাভ করে।