১০ সেপ্টেম্বর ২০১৮, ২১:২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে লোক প্রশাসন বিভাগ বনাম অর্থনীতি বিভাগের খেলার মধ্য দিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়।  ম্যাচে অর্থনীতি বিভাগ লোক প্রশাসন বিভাগকে ২-১ গোলে পরাজিত করে। 

সোমবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো: আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো: জিয়া উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

টুর্নামেন্টের সব খেলা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানায়।