২৬ ডিসেম্বর ২০২৩, ২১:৫১

চট্টগ্রামে আন্ত ভিবিডি-চট্টগ্রাম জেলা ফুটসাল টুনামেন্ট অনুষ্ঠিত

ফাইনালে ২-০তে  কেটিএমএকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রীন ওয়াল  © টিডিসি ফটো

ভলান্টিয়ার ফর বাংলাদেশ-চট্টগ্রাম জেলার আয়োজনে 'আন্ত ভিবিডি-চট্টগ্রাম জেলা ফুটসাল টুর্নামেন্ট ২০২৩' অনুষ্ঠিত হয়েছে। এতে ২-০ গোলে চ্যাম্পিয়ন হয় গ্রীন ওয়াল। 

সোমবার (২৫ ডিসেম্বর) হালিশহর ফায়ারিং রেঞ্জ এলাকার টাইম আউট টার্ফে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ- চট্টগ্রাম জেলার ৭৫ জন স্বেচ্ছাসেবক ৬টি দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশ নেয়। ছয়টি গ্রুপ গর্বের ম্যাচ শেষে বিজয়ীদের নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ২-০তে  কেটিএমএকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রীন ওয়াল। 

গ্রীন ওয়াল একাদশে ছিলেন  রাজু ইসলাম, জুবায়ের হোসেন, রাহাত ইবনে সাত্তার, শেখ আব্দুল্লাহ ইয়াছিন,সাফায়েত হোসেন, জাবের মুনতাসীর, প্রত্তয় বড়ুয়া, আকিব, শাহিদ হোসেন, মেহেদী হাসান,রাতুল ও  কেটিএমে একাদশে ডা. সায়মুম, আহসানুল হক,সাইফুল ইসলাম, শাহরিয়ার কবির, আল রশিদ, নূর মাহমুদ, জুনায়েদ বিন সাফি, শওকত উসমান, রুবায়েদ খান, মো শাফি।

ম্যাচ শেষে ভিবিডি চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট আনসারুল্লাহ হক মাহমুদ বলেন, এখন বছরের শেষ এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ। এই সময়ে সবাই উৎসাহ দিতে এবং সংগঠনের সিনিয়র জুনিয়র সবার মাঝে দৃঢ় মিল বন্ধন তৈরি করতে এই টুর্নামেন্টের আয়োজন করেছি আমরা। আশা করি এমন আরও আয়োজন হবে। 

এইচআরও আহনাফ শাফিন বলেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশের স্বেচ্ছাসেবকেরা বছর জুড়ে নানা স্বেচ্ছাসেবী কাজ করে। তাদের কাজগুলোকে তোলে ধরতে ভিন্ন ইভেন্টের নামে একাদশের নামগুলো নির্ধারণ করা হয়েছে। যেমন: জেকেসি, স্বপ্নের শৈশব, ওয়েস্ট হোপ, কেটিএমএ, এমআর এমআর, গ্রীন ওয়াল, লাইট অব হোপ এবং ভ্যালেন্টাইন্স সেকেন্ড ইনিংস। সবাই দারুণভাবে টুর্নামেন্ট উপভোগ করেছে।