৩১ অক্টোবর ২০২৩, ১৮:৩৫
মাহমুদউল্লাহর ফিফটিতে টেনেটুনে ২০০ পার
মাহমুদউল্লাহর ফিফটির সুবাধে পাকিস্তানের বিপক্ষেও মামুলি পুঁজি নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। আজ মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ে নামা টাইগারদের সূচনাটাই ছিল বিবর্ণ। দলীয় ২৩ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। এরপর লিটন দাসের সঙ্গে জুটি গড়ে প্রতিরোধ গড়েন মাহমুদউল্লাহ।
কিন্তু আরও একবার ইনিংস লম্বা করতে ব্যর্থ লিটন। আর ফিফটির পর মাহমুদউল্লাহ বলি হন শাহিন শাহ আফ্রিদির অসাধারণ এক ডেলিভারির। এরপর অবশ্য মেহেদী হাসান মিরাজকে নিয়ে চেষ্টা চালান অধিনায়ক সাকিব আল হাসান। তাতে কোনোমতে দুইশ রান পার করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৫.১ ওভারে ২০৪ (তানজিদ ০, লিটন ৪৫, শান্ত ৪, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ৫৬, সাকিব ৪৩, তাওহিদ ৭, মিরাজ ২৫, তাসকিন ৬, মোস্তাফিজ ৩, শরিফুল ১*; শাহিন ৩/২৩, ইফতিখার ১/৪৪, হারিস ২/৩৬, ওয়াসিম ৩/৩১, উসামা ১/৬৬)।